বেলকুচিতে স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-১২-২০২০ ০৫:০৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চালা এলাকায় স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি নবম শ্রেনীর এক ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে পৌরসভার চালা এলাকায় বরের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন বরের বাড়ীতে কনে কামারখন্দ উপজেলার পাইকশা এলাকার নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে বেলকুচি পৌরসভার চালা এলাকার তাত শ্রমিক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পিতার প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা ভুল বুঝতে পারেন ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, পৌরসভার কাউন্সিলর মোঃ আকতার হোসেন, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-১২-২০২০ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 421 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ