শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-১২-২০২০ ০১:০৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ও সাধারন সম্পাদক পদে মো: সোহরাওয়ার্দী নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুস সাত্তার পেয়েছেন ২৮ ভোট ও মো: মনছুর রহমান পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: সোহরাওয়ার্দী । তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ছানোয়ার হোসেন ৬৫ ভোট ও আব্দুল হান্নান পেয়েছেন ৩৫ ভোট।
শনিবার ( ১২ডিসেম্বর) সকালে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মনছুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, প্রচার ও প্রকাশসনা সম্পাদক আসাব আলী কিরণ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপস সহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com