আজ চিত্রপরিচালক তোজাম্মেল হক বকুলের ৬২তম জন্মদিন
আজ সিরাজগঞ্জের সন্তান চলচ্চিত্রজগতের অবিস্মরণীয় নাম তোজাম্মেল হক বকুল এর শুভ জন্মদিন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। এ ছবির সফল পরিচালক চলচ্চিত্রজগতের অবিস্মরণীয় নাম তোজাম্মেল হক বকুল। ১৯৫৮ সালের ১৩রা ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সিমলায় জন্মগ্রহণ করেন তিনি। আজ তাঁর ৬২তম জন্মদিন। জন্মদিনে এই চলচ্চিত্র পরিচালকের প্রতি প্রিয় সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা।
ইতিহাস সৃষ্টিকারী চিত্রপরিচালক তোজাম্মেল হক বকুল বরেণ্য চিত্রপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি সারেং বউ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। এরপর আরও কিছু চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তবে তাঁর চলচ্চিত্রে আগমন পরিচালক আবদুস সামাদ খোকনের হাত ধরে।
তোজাম্মেল হক বকুল নির্মাণ করেন শঙ্খমালা, দিলরুবা, রঙ্গিলা, অচিন দেশের রাজকুমার, গাড়ীয়াল ভাই, পাগল মন, বালিকা হলো বধূ, বাঁশীওয়ালা, গরীবের বিচার নাই, আবদুল্লাহ, গলায় গলায় পিরিত, রাখাল রাজা, রাঙ্গা বাইদানী, বালিকা হলো বধূ, বেদের মেয়ে জোসনা। বালিকা হলো বধূ’র চিত্রনাট্য, সংলাপ ও কাহিনী তাঁর করা। বেদের মেয়ে জোসনা সিনেমার চিত্রনাট্য, সংলাপ, কাহিনী ও পরিচালনায় ও ছিলেন তিনি। তার সর্বশেষ চলচ্চিত্র নাচনেওয়ালী। তিনি "কতো ধানে কতো চাল" নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু করলেও শেষ করে যেতে পারেন নি।
২০০৪ সালের ২ মে তিনি পরলোকগমণ করেন।