বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বেলকুচিতে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বেলকুচিতে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-১২-২০২০ ০৯:৪১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বেলকুচিতে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা
জহুরুল ইসলাম: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকচি উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল "জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান" এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস, এম, রবিন, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান, নির্বাচন অফিসার আশরাফুল হক, ওসি গোলাম ফারুক প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-১২-২০২০ ০৯:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com