শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদের মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদের মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দিলীপ গৌর
১২-১২-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন
শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদের মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শাহজাদপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ ১২ ডিসেম্বর শনিবার শাহজাদপুরে মুক্তিযোদ্ধারা মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্তিযোদ্ধাদের এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে মণিরামপুর বাজারের প্রধান সড়কে মানববন্ধন পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কুদরতি, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বিআরডিবি এর চেয়ারম্যান লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক অধ্যক্ষ তাহসিন হোসেন, যুগ্ম আহবায়ক সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ও সংবিধান পরিপন্থী। তারা অবিলম্বে ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারী মৌলবাদীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপজেলার শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


দিলীপ গৌর ১২-১২-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com