শিরোনামঃ
দিলীপ গৌর ১২-১২-২০২০ ০৫:২১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে জোরপূর্বক এবং অবৈধভাবে অন্যের নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৯ ডিসেম্বর উপজেলার নরিনা ইউনিয়নের চর বাতিয়া গ্রামে। এ ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভুক্তভোগী নুরুল ইসলাম।
অভিযুক্ত ব্যক্তিরা হলো, ১। সাইফুল ইসলাম (৩২), ২। জহুরুল ইসলাম (৩৫), উভয় পিতা- ময়দান আলী, ৩। রফিকুল ইসলাম (২৫), পিতা- শহিদ আলী, ৪। ময়দান আলী (৬৫), পিতা- মৃত জোনাব আলী, সর্ব সাং- চর বাতিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। সরজমিন গিয়ে এবং থানার অভিযোগ সূত্রে জানা গেছে, শাহজাদপুর থানার বাতিয়া মৌজার আর এস ৬৬০ খতিয়ানের এবং আর এস দাগ নং- ১৯৯৪ ভূমির ১৮ শতক জায়গা নুরুল ইসলাম ৩৩/৩৪ বছর যাবৎ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে।
সাইফুল-ময়দান গং এবং নুরুল ইসলাম একই সীমানার প্রতিবেশী। ইতোপূর্বে বাড়ীর সীমানা নিয়ে বিবাদের জের ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউপি সদস্য মিলে উভয়ের বাড়ীর সীমানা নির্ধারণ করে দিয়েছে। সেই নির্ধারণ অনুযায়ী বর্তমান অভিযুক্ত সাইফুল গংরা এবং নুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সেই নির্ধারণ করা সীমানা অনুযায়ীই নুরুল ইসলাম একমাস পূর্ব হতে বিল্ডিং তৈরীর কাজ শুরু করেছে।
কিন্তু, হঠাৎ করে গত ০৯/১২/২০২০ ইং তারিখে সাইফুল গংরা অনুমান সকাল ৮ ঘটিকার সময় জোরপূর্বক নুরুল ইসলামের বাড়ীতে প্রবেশ করে নির্মাণাধীন বিল্ডিংয়ের একাংশ ভেঙ্গে ফেলে। এ সময় নুরুল ইসলাম বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট ও প্রাণনাশের হুমকি দেয় সাইফুলরা।
নুরুল ইসলাম এ ব্যাপারে প্রধানবর্গের শরনাপন্ন হলে তারা সন্ত্রাসী সাইফুল-ময়দান বাহিনীর বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পায়নি। উপায়ন্তর না দেখে গত ১১ ডিসেম্বর শুক্রবার নুরুল ইসলাম উপরোক্ত ৪ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে যা তদন্তাধীন রয়েছে। বর্তমানে নুরুল ইসলামের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে জানার জন্য সাইফুল-ময়দান আলীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com