কামারখন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য/মুর‌্যাল রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৩৫ পূর্বাহ্ন

  

কামারখন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য/মুর‌্যাল রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১২-১২-২০২০ ০৫:১৩ অপরাহ্ন
কামারখন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য/মুর‌্যাল রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা/ কর্মচারীরা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রক্ষায় কঠোর অবস্থান ও আলোচনা সভার আয়োজন করে ।   শনিবার (১২ডিসেম্বর) এ সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক সকল স্মৃতি ও জাতির পিতার ভাস্কর্য এবং মুর‌্যাল রক্ষায় পুলিশ এবং গ্রাম পুলিশের টহল সহ সকল ধরণের অনৈতিক কার্যকলাপ বন্ধের লক্ষ্যে উপজেলার সকল স্তরে সিসি টিভির ব্যবস্থা করার অঙ্গিকার ব্যক্ত করেন ইউএনও । এসময় অন্যন্যদের মধ্যে বিআরডিপি প্রজেক্ট কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি সম্প্রসারন অফিসার জনি খান, কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া প্রমূখ বক্তব্য রাখেন


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১২-১২-২০২০ ০৫:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com