বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
২৪ জুন, ২০২৬ ০৫:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১২-১২-২০২০ ০৪:২০ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে । শনিবার ১১টায় থানা উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন , প্রতিবাদ ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও প্রতিরোধ সভায় প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ'র সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা:আফসানা ইয়াসমিনের সভাপতিত্বতে এতে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা সমাজসেবা অফিসার মামুনুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ ,উপজেলা (ভা:)পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন , চৌহালী সরকারি কলেজের (ভা:) অধ্যক্ষ আব্দুল মান্নান , উপজেলা একাডেমি সুপারভাইজার খালেদ মাহমুদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য রোকনুজ্জামান (রকু) প্রমুখ ৷পরে সমাপনী বক্তব্যে ইউএনও মোছা: আফসানা ইয়াসমিন ,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ , প্রতিরোধ জানিয়ে সেই সাথে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ৷ উক্ত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয় ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১২-১২-২০২০ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com