শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-১২-২০২০ ১০:৪২ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগ নেতা সিরাজ সরকারের জন্মদিন উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা সিরাজ সরকারের জম্মদিন উপলক্ষে উপজেলা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে নিজ উদ্দ্যেগে বিশেষ খাবার বিতরণ করা হয়।
এ সময় যুবলীগ নেতা সিরাজ সরকার বলেন, আমার জম্মদিনে হাসপাতালের ভর্তিরত অসুস্থ রোগীদের সাথে কুশলবিনিময় করে তাদের মুখে খাবার তুলে দেয়া হয়েছে। এতে নিজের মাঝেই অনেক ভাল লাগছে।
পরিশেষে সবার কাছে আগামীর পথচলা আরো সুন্দর, সফল ও সার্থক করতে সকলের দোয়া চেয়েছেন। এ দিকে যুবলীগ নেতা সিরাজ সরকারের জম্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com