উল্লাপাড়ায় মোটরসাইকেল চাপায় মারা গেলেন বৃদ্ধা ভিক্ষুক
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-১২-২০২০ ০৬:৩৮ পূর্বাহ্ন
|
|
উল্লাপাড়ায় মোটরসাইকেল চাপায় মারা গেলেন বৃদ্ধা ভিক্ষুক
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কে পৌরসভার নিশিপাড়া মহল্লার পাশে মোটরসাইকেল চাপায় সুখিয়া খাতুন (৬০) নামের এক ভিক্ষুক মারা গেছেন। সুখিয়া উল্লাপাড়ার কয়ড়া হরিশপুর গ্রামের বাসিন্দা। পৌরশহরে তিনি ভিক্ষা করতেন। পুলিশ মোটরসাইকেল চালককে আটক করেছে।
উল্লাপাড়ার কাওয়াক ৩০শয্যা হাসপাতালের স্যাকমো মোছাঃ বিউটি জানান, সুখিয়া রাস্তায় ভিক্ষা করার সময় উপজেলার হেমন্তবাড়ি গ্রামের মোঃ স্বপন নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসতে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্বপন দ্রুত তাকে এই হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোছাঃ আশরাফী জানান, পুলিশ স্বপন নামের ওই মোটরসাইকেল চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। ইতোমধ্যেই এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-১২-২০২০ ০৬:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 379 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ