তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
২৯ মে, ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ন

  

তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-১২-২০২০ ০৮:২৪ অপরাহ্ন
তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জ্ঞানেদ্রনাথ বসাক ও সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

সভাপতি পদে জ্ঞানেদ্রনাথ বসাক ভোট পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ফজলুল হক ৭ ভোট, আব্দুল কুদ্দুস ৫৬ ভোট।

শুক্রবার ( ১১ডিসেম্বর) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, প্রচার ও প্রকাশসনা সম্পাদক আসাব আলী কিরণ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপস সহ আরো অনেকেই। 
এতে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জ্ঞানেদ্রনাথ বসাক সভাপতি ও ইউনিয়ন যুবলনীগের সাবেক সাধারন সম্পাদক  নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-১২-২০২০ ০৮:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 674 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com