শিরোনামঃ
দিলীপ গৌর ১০-১২-২০২০ ০৬:৩০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে চাউলের বাজারে চলছে চরম অস্থিরতা মাত্র ১৫ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৫ টাকা। যাতে করে প্রতি মণ চাউলে মূল্য বেড়েছে ২ শত টাকা। এতে বিপাকে পড়েছে নি¤œ-আয়ের মানুষেরা। হঠাৎ করে প্রতি মণে ২ শত টাকা বৃদ্ধি পাওয়া একটি অবিশ্বাস্য বিষয়। যার জন্য দ্রুত প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারী।
আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার শাহজাদপুরের দ্বারিয়াপুর চাউলের বাজার ঘুরে দেখা গেছে, মাত্র ১৫ দিন পূর্বে বালাম চাউল ছিল প্রতি কেজি ৫৪ টাকা বর্তমানে তা ৬০ টাকা, কাটারি ভোগ আগে ৫৪ টাকা বর্তমানে ৬০ টাকা, ২৯ চাউল আগে ৫২ টাকা বর্তমানে ৫৬ টাকা, ২৮ চাউল আগে ৫০ টাকা বর্তমানে ৫২ টাকা এবং ৪৯ চাউল গত বছর ছিল ৩৫ টাকা কেজি এ বছরে নতুন বাজারে আসা মাত্রই তার মূল্য কেজি প্রতি ৪৮ টাকা।
হঠাৎ করে চাউলের এ মূল্য বৃদ্ধি ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে তারা জানায়, ‘আমরা বগুড়ার মির্জাপুর থেকে বেশি দামে চাউল কিনেছি এবং সে জন্য শাহজাদপুরেও বেশি দামে বিক্রি করছি।’ অপরদিকে, নি¤œ-আয়ের চাউল ক্রেতারা জানায়, মাত্র ১৫ দিনের ব্যবধানে মণে ২ শত টাকা মূল্য বৃদ্ধি পাওয়া বিশ্বাস যোগ্য ঘটনা নয়। এজন্য তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com