পূর্বদেলুয়া হাফিজিয়া মাদ্রাসায় আলোকিত সাহিত্য পরিষদের কার্পেট প্রদান
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-১২-২০২০ ০৬:২২ অপরাহ্ন
|
|
পূর্বদেলুয়া হাফিজিয়া মাদ্রাসায় আলোকিত সাহিত্য পরিষদের কার্পেট প্রদান
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগারের উদ্যোগে পূর্বদেলুয়া হাফিজিয়া মাদ্রাসায় কার্পেট প্রদান করা হয়। আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী অ্যাডজুটেন্ট মোঃ সেলিম রেজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী মুজিব বিন আব্বাসীর হাতে এ কার্পেট তুলে দেন। এর আগে মোঃ সেলিম রেজার পিতা মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু হাই, আব্দুল গণি, সাংবাদিক রায়হান আলী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-১২-২০২০ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 518 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ