তাড়াশে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করছে এলজিইডি
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:১৯ পূর্বাহ্ন

  

তাড়াশে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করছে এলজিইডি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-১২-২০২০ ০২:৫৯ অপরাহ্ন
তাড়াশে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করছে এলজিইডি

আশরাফুল ইসলাম রনি: 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তেতুলিয়া-লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দ্বিতলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে শিশুর শতভাগ ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়ার হার হ্রাস, শিশুর মানসিক বিকাশ, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চশিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির ধারবাহিকতার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস করা এবং শিশুবান্ধব শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার মান বৃদ্ধি করতে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে (১ম পর্যায়)এর আওতায় তেতুলিয়া-লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে। আর এ দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করছে এলজিইডি। 

জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১মপর্যায়)-এর আওতায় তেতুলিয়া-লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ প্রায় শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ লাখ ১৩ হাজার ৯০৩ টাকা। আর এ কাজটি পান এম.এস রানা এন্ড রিমা কনট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। 

স্থানীয়রা জানান, এলজিইডি এ দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করার ফলে উন্নত শিক্ষা পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয়টির নতুন দ্বিতল ভবন নির্মাণ করায় আমরা ভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারছি। বিদ্যালয়টি নির্মাণ কাজও সুন্দর ও টেকসই হয়েছে।

তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিঞা বলেন, চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১মপর্যায়)-এর আওতায় তেতুলিয়া-লাঙ্গলমোড়া মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-১২-২০২০ ০২:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 517 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com