সলঙ্গায় ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
২৭ এপ্রিল, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

  

সলঙ্গায় ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজরুম
১০-১২-২০২০ ০৫:২৩ পূর্বাহ্ন
সলঙ্গায় ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সলঙ্গা প্রতিনিধিঃ বুধবার (৯ ডিসেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্ত্বর মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাত ৩ ঘটিকা পর্যন্ত মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ সময় শাহ ফতেহ আলী নৈশ কোচ যার নং ঢাকা মেট্রো -ব - ১১- ৯৮৯৮ এর যাত্রী দুলাল হোসেন (২২) পিতা আব্দুর রহিম গ্রাম মণ্ডলপাড়া উপজেলা দুপচাচিয়া জেলা বগুড়া এর নিকট থেকে ৯০ বোতল ফেন্সিডিল, শাহজাদপুর ট্রাভেলস নৈশ কোচ যাহার গাড়ি নং ঢাকা মেট্রো -ব-১১-২৯৬৮ এর যাত্রী হুমায়ুন কবির (২১) পিতাঃ আব্দুল হান্নান গ্রাম কিশোরপুর উপজেলা বাঘা জেলা রাজশাহী এর নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিল, নৈশ কোচ তন্ময় যাহার নং ঢাকা মেট্রো -ব-১৪-২১৩৬ এর যাত্রী শামীম রেজা (২১) পিতাঃ মোঃ সাইদুল ইসলাম গ্রাম নন্দনপুর উপজেলা পত্মীতলা জেলা নওগাঁ এর নিকট থেকে ৮৯ বোতল ফেন্সিডিল এবং শাহ ফতেহ আলী নৈশ কোচ যাহার নং ঢাকা মেট্রো -ব-১৪-৩৫৯৯ এর যাত্রী রাব্বি হাসান (২০) পিতা মোতালেব হোসেন গ্রাম চকভেনু উপজেলা ধামুর হাট জেলা নওগাঁ এর নিকট থেকে ৪১ বোতল ফেন্সিডিলসহ মোট ২৭০ বোতল ফেন্সিডিল এবং ৪ জজন মাদক ব্যবসায়ীকে আটক করেনন। এ ব্যাপারে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বাসগুলো চেক করে ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ জন কে আটক করা হয়। পরে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃত দের জেল হাজতে প্রেরন করা হয়েছে।


নিউজরুম ১০-১২-২০২০ ০৫:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com