তাড়াশে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-১২-২০২০ ০৫:২০ পূর্বাহ্ন
|
|
তাড়াশে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে মাইক্রোবাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া মধ্যে পাড়ার মৃত জাবেদ আলীর ছেলে।
বুধবার (৯ ডিসেম্বর) রাতে হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় স্কুল শিক্ষক জহুরুল ইসলাম জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর বাজারে রাস্তাপারের সময়ে একটি মাইক্রোবাস ভ্যান চালক নাজিম উদ্দিনকে চাপা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়।
ওই মাইক্রোবাস টি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-১২-২০২০ ০৫:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 430 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ