কাজিপুর পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিলেন মেয়র প্রার্থী হান্নান
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:১১ অপরাহ্ন

  

কাজিপুর পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিলেন মেয়র প্রার্থী হান্নান

আব্দুল জলিল
০৯-১২-২০২০ ০৯:৫৬ অপরাহ্ন
কাজিপুর পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিলেন মেয়র প্রার্থী হান্নান

স্টাফ রিপোর্টারঃ    বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি কাজিপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আ.লীগের দলীয় মনোনয়ন ফরম পূরণ করেন মেয়রপ্রার্থী সাবেক নির্যাতিত ছাত্রনেতা ও কাজিপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।

 বুধবার(৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন ফরম পূরণ করেন এবং এ সংক্রান্ত করণীয় সম্পর্কে কাজিপুরের নবনির্বাচিত এমপি তানভীর শাকিল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম তালুকদার, সহ প্রচার সম্পাদক শওকত আকবর, কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা এসএম শাহ আলম কাজল।

এরপর তিনি ধানমন্ডিতে আ.লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।    


আব্দুল জলিল ০৯-১২-২০২০ ০৯:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 648 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com