শাহজাদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
১৯ এপ্রিল, ২০২৬ ০৪:৫৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

দিলীপ গৌর
০৯-১২-২০২০ ০৬:১১ অপরাহ্ন
শাহজাদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধি : ‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শাহজাদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৯ ডিসেম্বর বুধবার সকালে শাহজাদপুর  উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি পারভীন, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, আলেয়া পারভীন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ফিল্ড অর্গানাইজার শিউলি রানী, এফও সিইপি সুফিয়া খাতুন। শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক শ্রেষ্ঠ ৪ জয়িতা  নাজনীন জাহান, তাপসী রাবেয়া, ফরিদা পারভীন, জোসনা খাতুনকে বিশেষ সম্মাননা প্রদান করার হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুক্তি রানী পাল। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। এর আগে ব্র্যাক সামাজিক আইন কর্মসূচীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে বাল্য বিবাহকে না বলি, এ সংম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।


দিলীপ গৌর ০৯-১২-২০২০ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com