আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
২৯ মে, ২০২৬ ০২:৫০ পূর্বাহ্ন

  

আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-১২-২০২০ ০৪:১৯ অপরাহ্ন
আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ, স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা (এনআইএলজি)”র কর্মকর্তা নুরুল ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আসিক প্রমূখ।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-১২-২০২০ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 289 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com