রোকেয়া দিবসে কাজিপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
২২ এপ্রিল, ২০২৬ ০৫:১৩ পূর্বাহ্ন

  

রোকেয়া দিবসে কাজিপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

আব্দুল জলিল
০৯-১২-২০২০ ০৪:১৯ অপরাহ্ন
রোকেয়া দিবসে কাজিপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

 স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের কাজিপুরে বেগম রোকেয়া দিবসে নানাক্ষেত্রে অবদান রাখায় পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার ( ৯ ডিসেম্বর)  দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে  তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে হাফিজা খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শিক্ষিকা তাসলিমা খাতুন, সফল জননী নারী হিসেবে জরিনা খাতুন , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী হিসেবে নূরজাহান খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী হিসেবে কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা সুলতানা শাপলা খাতুনকে এই সম্মাননা প্রদান করা হয়।

 উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীগণ নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা সাহা প্রমূখ।


আব্দুল জলিল ০৯-১২-২০২০ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 395 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com