বেলকুচিতে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-১২-২০২০ ১০:১৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের চরকোনাবাড়ি সিকদার পাড়া গ্রামের মৃত আহেছ সিকদারের ছেলে সেরাজ সিকদার (৪০) ও তার ছেলে সাইদী সিকদার (১৮) একটি মটর সাইকেল করে বান্ধুনী বাড়ি বাজার থেকে বাড়িতে ফিরছিল। পথের মধ্যে যমুনা নদীর শাখা পার হলে দূর্বত্তরা তাদের কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আমরা হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-১২-২০২০ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2035 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ