সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ড্রেজার মেশিনে অভিযান, একজনের ৫০ হাজার জরিমানা
২৭ এপ্রিল, ২০২৬ ০৪:১০ অপরাহ্ন

  

সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ড্রেজার মেশিনে অভিযান, একজনের ৫০ হাজার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-১২-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ড্রেজার মেশিনে অভিযান, একজনের ৫০ হাজার জরিমানা

জহুরুল ইসলাম: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জকন্ঠ সহ বিভিন্ন অনলাইন পোর্টাল ও নিউজ পেপারে "বাংলা ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন" শিরোনামে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলার যমুনার নদীতে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ। এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু কারবারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ এই প্রতিবেদককে বলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জকন্ঠ সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও নিউজ পেপারে সংবাদ দেখে আমরা অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় এক বালু কারবারিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভবিষ্যতে এসব অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-১২-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 505 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com