উল্লাপাড়া পোস্ট অফিসের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া পোস্ট অফিসের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-১২-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন
উল্লাপাড়া পোস্ট অফিসের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জর উল্লাপাড়া উপজেলা পোস্ট অফিসের ক্যাশ বাক্স থেকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগদ এক লাখ টাকা চুরি হয়েছে বলে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন উপজেলা পোষ্ট মাস্টার মোঃ গিয়াস উদ্দিন । অভিযোগ পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ চুরির বিষয়টি তদন্ত করছে । উল্লাপাড়া উপজেলা পোষ্ট মাস্টার মোঃ গিয়াস উদ্দিন জানান, আনুমানিক বেলা বারাটার দিকে পোষ্টাল অপারেটর মোঃ লাবলু আলমের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ টাকা চুরি হয়েছে ।

এ সময় আলম ক্যাশ বাক্সের পাশে বসেই গ্রাহকদের সাথে লেনদেন করছিল । ডাকঘরের পেজ ছোট হওয়ায় প্রতিদিন ডাকঘর খোলার পর থেকেই কাউটার ও ভিতরে বিভিন্ন ধরনের গ্রাহকদের ভীড় হয় । আজও ভীড়ের মাঝে এ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । এ চুরির বিষয়টি মডেল থানায় মৌখিকভাবে জানানা হয়েছে । এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম জানান পোষ্ট মাস্টারের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছেন । চুরির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-১২-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 497 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com