সিরাজগঞ্জ-৫ সংসদ সদস্যের পিএ চালাচ্ছে অবৈধ বাংলা ড্রেজার
০৭ মে, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ-৫ সংসদ সদস্যের পিএ চালাচ্ছে অবৈধ বাংলা ড্রেজার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-১২-২০২০ ০৭:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ-৫ সংসদ সদস্যের পিএ চালাচ্ছে অবৈধ বাংলা ড্রেজার

জহুরুল ইসলাম: দফায় দফায় বন্যার কারণে যমুনার করাল গ্রাসে বিলিন হয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা, আবাদি জমি সহ বাসগৃহ হারিয়েছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা তীরবর্তী মানুষ। তার সাথে নতুন করে যক্তু হয়েছে বালু খেকোদের উপদ্রপ। স্থানিয় প্রশাসনের চোখে ধুলো দিয়ে এমপির পিএ চালাচ্ছে বাংলা ড্রেজার।

প্রতিদিন এই উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ১০টি বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এমনকি সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ক্ষমতা খাটিয়ে তার ব্যক্তিগত সহকারী রবিনও অবৈধ বালু উত্তোলনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রশাসনও নিরব দর্শকের ভুমিকা পালন করছে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বেলকুচি সদর ইউয়নের শাহপুর গ্রামের যমুনা নদীর শাখায় একটি অবৈধ বাংলা ড্রেজার দিয়ে এমপির ব্যক্তিগত সহকারী রুবাইয়াত হাবীব রবিন সহ স্থানীয় প্রভাবশালী মহল বেশ কিছদিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে।

এতে যমুনা তীরবর্তী বসবাসরত মানুষ বাঁধা দিলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। পরে কৌশল পাল্টিয়ে দিনের বেলার পরিবর্তে রাতের আধাঁরে বালু উত্তোলন শুরু করেছে বলে জানিয়েছে তারা। এবিষয়ে আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি'র পিএ রুবাইয়াত হাবীব রবিন এই প্রতিবেদককে বলেন, আমি এমপির পিএ আমি বাংলা ড্রেজার চালাচ্ছিনা। স্থানিয় লোকজন আমাকে হ্যায় পতিপন্ন করার জন্য ভুল তথ্য দিয়েছে। এবিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ প্রতিবেদকের কাছে জানান,আমারা ইতিপূর্বে এসব অবৈধ বালু মহলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মাধ্যমে আর্থিক জরিমানা করেছি। এদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-১২-২০২০ ০৭:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 908 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com