কামারখন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় যুবলীগের বিক্ষোভ মিছিল
০১ আগস্ট, ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন

  

কামারখন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় যুবলীগের বিক্ষোভ মিছিল

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৭-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন
কামারখন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় যুবলীগের বিক্ষোভ মিছিল
গত ৩ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার (০৪/১২/২০২০) রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। তার ধারাবাহিকতায় সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় ও মৌলবাদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭/১২/২০২০) সকাল ১১টায় আওয়ামী যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদমিনার চত্বর থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ"র সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা সেলিম,সহ-সভাপতি মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলী"র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আমিনুল, উপজেলার যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক আল আমিন হোসেন,শামীম আল হাসান, আবু হাফিন, আইয়ুব আলি, জামতৈল ইউনিয়নের যুবলীগের সভাপতি আবু সাহান রেজা,সাধারণ সম্পাদক আলম মন্ডল,রায়দৌলতপুর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া, ভদ্রঘাট ইউনিয়নের সভাপতি উজ্জ্বল খাঁন,সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু,ও দলের সকল অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৭-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 358 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com