শিরোনামঃ
দিলীপ গৌর ০৭-১২-২০২০ ০৬:৪০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে পৌরসভার বর্তমান মেয়র হালিমুল হক মিরু এবং আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী পৌরসভার পক্ষ থেকে ২ হাজার ৫’শত পৌরবাসীর মাঝে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে জন স্বাস্থ্য রক্ষা এবং জন সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আজ ৭ ডিসেম্বর সোমবার পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড, পাড়কোলা বাজার, দ্বারিয়াপুর বাজার, মণিরামপুর বাজার ও দিলরুবা বাসষ্ট্যান্ড এলাকায় এগুলো বিতরণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে এ সকল উপকরণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- মেয়র হালিমুল হক মিরু, মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, কাউন্সিলর লিয়াকত হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী আসলাম আলী প্রমুখ।
বিতরণকালে মেয়র হালিমুল হক মিরু ও তরু লোদী বলেন, আপনারা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এবং বার বার হাত ধৌত করবেন। এছাড়াও করোনার হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com