আজ শপথ নেবেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:১২ অপরাহ্ন

  

আজ শপথ নেবেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়

আব্দুল জলিল
০৭-১২-২০২০ ০১:৫৪ অপরাহ্ন
আজ শপথ নেবেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়

স্টাফ রিপোর্টারঃ  সোমবার  (৭ ডিসেম্বর) মহান জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের  এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় শপথ নেবেন। গত ১৩ জুন করোনায় কাজিপুরের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করলে আসনটি ফাঁকা হয়। এরপর এই আসনে আ.লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করে জয়লাভ করেন নাসিমপুত্র সাবেক এমপি জয়।  গত ১২ নভেম্বরে তিনি সারাদেশে ইভিএম পদ্ধতির এ যাবৎ অনুষ্ঠিত ভোটের মধ্যে ইতিহাস সৃষ্টি করে জয়লাভ করেন।তার প্রাপ্ত ভোট ১ লক্ষা ৮৮ হাজার ৩২৫। মোট ভোট পড়েছে শতকরা ৫১.৭৫ ভাগ ।

  এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে জয় এর নির্বাচনী এলাকা থেকে কমপক্ষে তিন হাজার নেতাকর্মি রাজধানী ঢাকায় গেছেন। এদিকে সূত্রে জানা গেছে ঢাকাগামী নেতাকর্মিরা শপথ অনুষ্ঠানের ধারেরে কাছেও যেতে পারবেন না। তবে শপথ পরবর্তী এমপি জয় এর সাথে সৌজন্য সাক্ষাত করতে পারবেন তারা।

 


আব্দুল জলিল ০৭-১২-২০২০ ০১:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 596 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com