শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-১২-২০২০ ০৬:০১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাড়ে ৮শ প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়েছে। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ইউনিয়ন পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করেন। ইরি মৌসুমে অধিক পরিমাণে ধান চাষের লক্ষ্যে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে এই কৃষি প্রণোদনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, ইউপি সদস্য আব্দুর রব,আউয়াল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন প্রমূখ। ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান কৃষি জমি চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়ায় কৃষকদের বিভিন্ন সরকারি প্রণোদনা দিয়ে কৃষি খাতের অগ্রগতি বৃদ্ধি করছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com