শিরোনামঃ
দিলীপ গৌর ০৬-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শাহজাদপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর রোববার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, দলীয় মেয়র পদপ্রার্থী মনির আক্তার খান তরু লোদী, আওয়ামীলীগ নেতা শামসুল আলম, মুস্তাক আহম্মেদ, আমিরুল ইসলাম শাহু, আব্দুস ছালাম ব্যাপারী, কে এম নাছির উদ্দিন, আনু লোদী, আশিকুল হক দিনার, কামরুল হাসান হিরক, মারুফ হাসান সুনাম, শেখ রাসেল, শেখ মুহাম্মদ রাসেল, ফারুক সরকার, হুমায়ুন কবির টিপু, শরিফুল ইসলাম মনি প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াত শিবির ও মৌলবাদীদের আস্তানা বাংলাদেশে হবে না। যদি মৌলবাদীরা তাদের তৎপরতা চালাতে থাকে, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। বঙ্গবন্ধুর এই স্বাধীন বাংলাদেশে কোন রাজাকারের স্থান হবে না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com