শিরোনামঃ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৬-১২-২০২০ ১১:৩৯ পূর্বাহ্ন |
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক যুগের কথার নির্বাহী সম্পাদক সুকান্ত সেন। গত ২২ নভেম্বর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ দিন লাইফ সাপোর্টের পর শনিবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
নির্ভীক এই সাংবাদিক ছিলেন অন্যায়ে সঙ্গে আপসহীন।মৃত্যুকালে কালে তার(বসয়-৪৬)তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক, উদীচীর নির্বাহী সদস্য, রোটারী ক্লাবের সদস্যসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সাংবাদিক সুকান্ত সেন এর অকাল মৃত্যুতে কামারখন্দ প্রেসক্লাবে এর সামনে কালো পতাকা উত্তলন, কালো ব্যাস ধারন ও তিন দিনের শোক প্রকাশ করেছে প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া সহ সকল সদস্য বৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com