শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-১২-২০২০ ০৬:২৫ অপরাহ্ন |
আজ ৫ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৪৯তম বার্ষিক (ত্রি-বার্ষিক) সাধারণ সভায় বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড "রৌপ্য ব্যাঘ্র" পদক গ্রহণ করলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও সিরাজগঞ্জ জেলার কৃতী সন্তান জনাব কবির বিন আনোয়ার।
গত ২৬শে নভেম্বর ২০২০ইং তারিখে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস স্বাক্ষরিত এক চিঠিতে জনাব কবির বিন আনোয়ার এর নাম ঘোষণা করা হয়। চিঠিতে আরো জানানো হয়, স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য তিনি এই অ্যাওয়ার্ডে ভূষিত হন। জনাব কবির বিন আনোয়ার "উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটি" ও "বাংলাদেশ স্কাউটসের" সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড "রৌপ্য ব্যাঘ্র" পদকে ভূষিত হওয়ায় সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com