শিরোনামঃ
দিলীপ গৌর ০৫-১২-২০২০ ০৬:১১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা।
এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মখদুম শাহদৌলা পাঠাগারের সামনে রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তালতলা গ্রামের হাজী আব্দুল আলীমের পুত্র নুরুল ইসলাম সোহাগ (৩১) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সরণী ১০ (ক) ধারায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com