সুকান্ত সেনের অকাল মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবের তিনদিনের শোক ঘোষণা
২৫ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

সুকান্ত সেনের অকাল মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবের তিনদিনের শোক ঘোষণা

দিলীপ গৌর
০৫-১২-২০২০ ০৫:২২ অপরাহ্ন
সুকান্ত সেনের অকাল মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবের তিনদিনের শোক ঘোষণা

শাহজাদপুর প্রতিনিধি : Rtv’র জেলা স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সুকান্ত সেনের অকাল মৃতুতে আজ ৫ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় শাহজাদপুর প্রেস ক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু’র সভাপতিত্বে এবং প্রয়াতের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

শোকসভায় বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আসলাম আলী, যুগ্ন সম্পাদক আলামিন হোসেন, অর্থ সম্পাদক সাগর বসাক, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান তুহিন, রাজিব রাসেল, রাসেল সরকার, মাসুদ মোশাররফ প্রমুখ। বক্তব্য শেষে প্রেস ক্লাবের সকল সদস্য কালো ব্যাচ ধারণ করেন এবং প্রেস ক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন সহ তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়।

শোকসভায় বক্তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


দিলীপ গৌর ০৫-১২-২০২০ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com