পাতাকপির সাথে এ কেমন শত্রুতা
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

পাতাকপির সাথে এ কেমন শত্রুতা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-১২-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন
পাতাকপির সাথে এ কেমন শত্রুতা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ বিঘা পাতাকপি ও ১৫ শতক পেঁয়াজের চারা নষ্ট করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পারসোনতলা গ্রামের কৃষক সেলিম রেজা অধিক লাভের আশায় আগাম জাতের পাতাকপি ও পেঁয়াজের চাষ করেন।

আর ১ মাস খানেক পর পাতাকপি এবং পেঁয়াজগুলো বাজারজাত করণের উপযোগী হতো বলে অভিযোগ করেন কৃষক সেলিম। কৃষক সেলিম জানান প্রতি বছরের মতো এবছরেও তিনি আগাম সবজি চাষ করেছিলেন। তিনি এই পেঁয়াজ ও পাতাকপি বিক্রি করে অধিক লাভবান হবেন। কিন্তু দুবৃর্ত্তরা তার এই অধিক লাভের সবজি কাঁচি দিয়ে কেটে নষ্ট করেছেন। তিনি এই শীত মৌসুমে উল্লিখিত সবজী বিক্রি করে অর্ধ লক্ষাধিক টাকা আয় করতেন। আর এই টাকা দিয়েই চলতো তার সংসার। এই হীন কর্মকান্ডের জন্য তিনি বিচার দাবি করেন। এই ঘটনায় তিনি স্থানীয় দূর্গানগর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আফছার আলী জানান,বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-১২-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 521 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com