শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-১২-২০২০ ০১:১৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে শীতের পোশাক কেনার জন্য ১২ হাজার টাকা না পেয়ে বাবার ওপরে অভিমানে সম্পা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হায়দার আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এইচ এসসি পড়ুয়া শিক্ষার্থী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য হায়দার আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এইচ এসসি পড়ুয়া শিক্ষার্থী সম্পা খাতুন তার বাবার কাছে শীতের পোশাক কেনার জন্য ১২ হাজার টাকার আবদার করেন। এ সময় তার বাবা ৪ হাজার টাকা দিয়ে পরবর্তীতে টাকা দিবে বলে জানান। এতে কলেজছাত্রী সম্পা খাতুন অভিমান করেন। পরে তার মা বকাঝকা করলে অভিমান করে নিজ ঘরে দরজা আটকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, বিষয়টি নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতেই ওই কলেজছাত্রীর লাশ দাফন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com