শিরোনামঃ
আব্দুল জলিল ০৪-১২-২০২০ ১০:০৮ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ কাজিপুরে মু্ক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
৪ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে এ কলেজের শুভ উদ্বোধন করেন।
বীর মুক্তিযোদ্ধা গাজি মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন"-মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের নামে এতো সুন্দর একটি প্রতিষ্ঠান সত্যিই গর্ব করার মতো"। এই প্রতিষ্ঠানের এমপিওভূক্তির বিষয়ে সব রকম সহযোগিতা করা হবে।’
এসময় তিনি মু্ক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও সোনামুখী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম বাবুকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জনকল্যাণ মুখী কাজে বেশী বেশী সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ করেন।
এসময় উপস্হিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,রায়গঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন,যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম,ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ প্রমুখ।
উল্লেখ্য ফরিদুল ইসলাম বাবুর প্রতিষ্ঠাতা করা এ প্রতিষ্ঠানটিতে শতাধিক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com