উল্লাপাড়ায় নিজ শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৫১ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় নিজ শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-১২-২০২০ ০৬:২৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় নিজ শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে লাগাতার বলাৎকার করার অভিযোগে একই মাদ্রাসার শিক্ষকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ অভিভাবকরা। আটক মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা বেলাল হোসেন। সে বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের সামছুল হকের পুত্র। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক এই মাদ্রাসার মোক্তব বিভাগের শিক্ষক।

একই মাদ্রাসার নাজেরা ( তৃতীয় শ্রেণী) আবাসিক বিভাগের এক শিশু শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতো তারই শিক্ষক মাওলানা বেলাল হোসেন। ওই শিক্ষার্থী শুক্রবার সকালে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারকে সব খুলে বলে। দুপুরে ওই শিক্ষার্থীর পরিবার লোকজন নিয়ে মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রেখেছে। উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হুজ্জাতুল ইসলাম জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-১২-২০২০ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 844 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com