কামারখন্দে চারটি মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৪-১২-২০২০ ০৮:১৬ পূর্বাহ্ন
|
|
কামারখন্দে চারটি মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার।
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল কুড়া উদয়পুর গ্রামের ধান ক্ষেত্র থেকে আজ বৃহস্পতিবার ০৩/১২/২০২০ দুপুর ১ টার দিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট ছোট ৪টি মেছো বিড়ালকে উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ।
পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, আজ সকাল ১১ টার দিকে আমাদের সিরাজগঞ্জ গ্রুপে মেছো বিড়ালের বাচ্চা গুলোর ছবি পোস্ট দেয়৷ আমাদের নজরে আসলে আমি যোগাযোগ করি আমাদের আরেক সহ যোদ্ধা সাজিদ মুন সাথে এবং সে তার দুই সহ যোদ্ধা রাইসুল ইসলাম রিপন ও শহীদুল ইসলাম কে সাথে নিয়ে সেখানে যায় । বাচ্চাগুলো যে ধান ক্ষেত্রে ছিল সেটা আজকে সকালে কেটে ফেলেছে। আর আশেপাশে ধান গুলো কেটে ফেলায় সেখানে ফাঁকা জায়গায় রাখা নিরাপদ হবে না। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানানো পর তার পরামর্শ অনুযায়ী উদ্ধার করে নিয়ে আসে হয়।
বাচ্চাগুলোকে নিয়ে আসার পর ফিডার দিয়ে খুব সামান্য দুধ খাওয়ানো হয়েছে মেছো বিড়ালের বাচ্চাদের জন্য সাধারণ বিড়ালের বাচ্চাদের মতো যত্ন নিতে হবে বলে মামুন বিশ্বাস জানান। মেছো বিড়াল গুলো চলাফেরার উপযোগী হলে অবমুক্ত করা হবে।
“মেছো বিড়ালকে (Fishing Cat) অনেক এলাকায় মেছো বাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটি বিচরণ রয়েছে। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।”
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৪-১২-২০২০ ০৮:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ