পৌরসভা নির্বাচন; মনোনয়নপত্র যাচাই-বাছাই, শাহজাদপুরে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
২২ আগস্ট, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

  

পৌরসভা নির্বাচন; মনোনয়নপত্র যাচাই-বাছাই, শাহজাদপুরে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দিলীপ গৌর
০৩-১২-২০২০ ০৬:৪১ অপরাহ্ন
পৌরসভা নির্বাচন; মনোনয়নপত্র যাচাই-বাছাই, শাহজাদপুরে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজ ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।

মেয়র পদে প্রাথীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মনির আক্তার খান তরু লোদী, বিএনপি মনোনীত মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খন্দকার ইমরান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র নজরুল ইসলাম। এছাড়া একই দিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে ৩ টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের  ১৬ জন মহিলা প্রার্থীর এবং ৯ টি ওয়ার্ডের সাধারণ আসনের ৪৪ জন প্রার্থীর মধ্যে ৪২ জন প্রার্থীর  মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়। এ ব্যাপারে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ৭ নং ওয়ার্ডের আব্দুর রহিম ও মোহাম্মদ মজিদের হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।

তিনি জানান, নির্বাচনী আইন অনুযায়ী ওই দুই প্রার্থীর ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে।


দিলীপ গৌর ০৩-১২-২০২০ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com