শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-১২-২০২০ ০৬:৩০ অপরাহ্ন |
১১টি শিল্প উদ্যোক্তাদের সমন্বয়ে বেসরকারী খাতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি শিল্প পার্ক সিরাজগঞ্জ ইকোনমিক জোন (এসইজেড)। গত বছর ৩রা এপ্রিল ২০১৯ইং তারিখে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইকোনমিক জোনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন বলেন- মানুষকে শিকড়চ্যুত না করে ঘরের কাছেই কর্মের সুবিধা সৃষ্টিতে সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এক হাজার ৪১ একর জমির উপর এ ইকোনোমিক জোন গড়ে তোলা হচ্ছে। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে সয়দাবাদ এলাকায় ১ হাজার ৪১ একর অধিগ্রহণকৃত জায়গায় এখন পুরোদমে চলছে মাটি ভরাটের কাজ।
ব্যক্তি মালিকানাধীন ১১টি কোম্পানির যৌথ উদ্যোগে এ অর্থনৈতিক অঞ্চলে পর্যাক্রমে ৭০০টির মতো ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এরইমধ্যে দেশি-বিদেশি উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে উল্লেখ করে এসইজেড পরিচালক বলেন, এখানে পানি শোধনাগার প্ল্যান্ট, বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পরিবেশ বান্ধব সব ব্যবস্থা থাকবে। প্রস্তাবিত শিল্প খাতের মধ্যে টেক্সটাইল ও নিটওয়্যার, অ্যাগ্রোবেইজড ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, এলএনজি, চামড়াজাত পণ্য, স্টিল, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি, আসবাবপত্র, বিদ্যুৎকেন্দ্র এবং রপ্তানিমুখী শিল্প খাত রয়েছে এখানে। বাণিজ্যিক উৎপাদনের প্রথম বছরে এ অর্থনৈতিক অঞ্চলে ১০ হাজার দক্ষ-অদক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পরের ১০ বছরের মধ্যে তা বেড়ে দাঁড়াবে পাঁচ লাখেরও বেশি। আগামী দুই বছরের মধ্যে কারখানা চালু করার প্রস্তুতি চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com