পদক পেলেন তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা
২২ এপ্রিল, ২০২৬ ০৫:১৫ পূর্বাহ্ন

  

পদক পেলেন তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-১২-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন
পদক পেলেন তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা

এম এ মাজিদ: মফস্বল সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। এর আগেও তিনি জাতীয় পর্যায়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক, জ্ঞানতাপস ডক্টর শহীদুল্লাহ স্মৃতি পদক, সেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক ও মাওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননা লাভ করেন।

সূত্র মতে, তাড়াশ উপজেলা তথা চলনবিল অঞ্চলের মানুষের সমস্যা, উন্নয়ন ও দুর্নীতির চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরায় তিনি এ সম্মাননায় ভ‚ষিত হন। ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক জাকির সেলিম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন প্রমূখ।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-১২-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 604 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com