শিরোনামঃ
দিলীপ গৌর ০২-১২-২০২০ ০৮:১৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গুচ্ছ গ্রামের ১৪ বছর বয়সী এক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ১ মাস ধরে পালাক্রমে গণধর্ষণের এক অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত ওই একই গ্রামের ধর্ষক ইউসুফ আলী (১৮) কে আজ ২ ডিসেম্বর বুধবার দুপুরে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সে ওই গ্রামের আলহাজ আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক। এ ঘটনার সাথে জড়িত একই গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে জীবন (১৭) আজ বুধবার ও মানিক হোসেনের ছেলে ফয়সাল (১৭)কে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে নির্যাতিতা মেয়েটির মা পাঁচতোলা খাতুন, বাবা আবুল কালাম প্রামানিক ও খালা শুকু খাতুন জানান, গত ১ মাস আগে স্কুলে যাওয়ার সময় ইউসুফ, জীবন ও ফয়সাল মেয়েটিকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ফয়সালের নির্জন বাড়ির একটি ঘরে ৩ জন মিলে গণধর্ষণ করে।
এ সময় ইউসুফের মোবাইল ফোনে ফয়সাল এ ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এ ৩ জন ১ মাস ধরে প্রতিদিন রাতে মেয়েটিকে জোরপূর্বক ডেকে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। গতকাল ১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে তারা মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে আবারও জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফকে হাতেনাতে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ফয়সাল ও জীবন দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আবুল হোসেন ও এসআই মেহেদী হাসান বলেন, বিষয়টির তদন্ত চলছে। এ ছাড়া অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মেয়েটির বাবা আবুল কালাম প্রামানিক বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এ ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসি বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com