চলমান উন্নয়ন সম্পন্ন করতে দলীয় মনোনয়ন চাইলেন কাজিপুর পৌর মেয়র
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন

  

চলমান উন্নয়ন সম্পন্ন করতে দলীয় মনোনয়ন চাইলেন কাজিপুর পৌর মেয়র

আব্দুল জলিল
০২-১২-২০২০ ০৪:৫৫ অপরাহ্ন
চলমান উন্নয়ন সম্পন্ন করতে দলীয় মনোনয়ন চাইলেন কাজিপুর পৌর মেয়র

স্টাফ রিপোর্টার   বিগত পাঁচ বছরে কাজিপুর পৌরসভার নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে  দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন চাইলেন বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিন।

 

কাজিপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী নিজাম বুধবার (২ ডিসেম্বর) দুপুরে পৌর মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, এ পর্যন্ত কাজিপুর পৌরসভায় প্রায় সায়ত্রিশ কোটি টাকার উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। আরও একশ কোটি টাকার প্রকল্প কয়েকদিনের মধ্যেই পাশ হবে। সুতরাং এই চলমান উন্নয়ন কর্মকান্ড শেষ করতে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন চাইছি। এসময় তিনি  দৃশ্যমান বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উল্লেখ করেন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান , প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এবং বর্তমান এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশনাকে গুরুত্ব দিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে  পৌর সভার উন্নয়ন কাজ করেছি।  মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাজিপুর পৌরসভাকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবো ইনশা আল্লাহ।

 এসময় উপস্থিত ছিলেন কমিশনার নজরুল ইসলাম মন্টু, সোহেল রানা ও তাছির উদ্দিন তাসু।


আব্দুল জলিল ০২-১২-২০২০ ০৪:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com