সাবেক জেলা গভর্নর মোতাহার হোসেন তালুকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
২০ এপ্রিল, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

সাবেক জেলা গভর্নর মোতাহার হোসেন তালুকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০২-১২-২০২০ ০৪:০৭ অপরাহ্ন
সাবেক জেলা গভর্নর মোতাহার হোসেন তালুকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর, সাবেক জেলা গভর্নর ও জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মরহুম মোতাহার হোসেন তালুকদার সিরাজগঞ্জ তথা জাতীয় রাজনীতিতে এক উজ্জ্বল নাম। মোতাহার হোসেন তালুকদার ১৯২২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মোতাহার হোসেন তালুকদার ১৯৪৬ সালে তদানিন্তন মুসলীম ছাত্রলীগে যোগদান করেন। তিনি ১৯৪৭ সালে পাবনা এডওয়ার্ড কলেজের জিএস, ১৯৪৮ ও ১৯৪৯ সালে রাজশাহী সরকারি কলেজের জিএস ও ভিপির দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৬৮ সাল থেকে মৃত্যু পর্যন্ত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মোতাহার হোসেন তালুকদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি রংপুরের রৌমারীতে মুক্তিযুদ্ধ ক্যাম্প গঠন করেন এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ১৯৭৫ সালে তাকে সিরাজগঞ্জ জেলার জেলা গভর্নর নিযুক্ত করা হয়। ১৯৭০ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পরিচালক এবং বিসিকের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। মোতাহার হোসেন তালুকদার ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদে কাজিপুর-সিরাজগঞ্জ নির্বাচনি এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। সিরাজগঞ্জ সদর উপজেলার নিজ বাসভবনে ২০০১ সালের ২রা ডিসেম্বর ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে ১৯তম মৃত্যুবার্ষিকীতে এই নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং রুহের মাগফিরাত কামনা করছি।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০২-১২-২০২০ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 527 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com