শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০২-১২-২০২০ ০১:১১ অপরাহ্ন |
সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানের ওজুখানা ও টয়লেট নির্মাণ কাজের জন্য ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করলেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ধানসিঁড়ি দই ঘরের স্বত্বাধিকারী মরহুম আব্দুল মতিন খান চৌধুরী সাহেবের সহধর্মিনী ও তার দুই পুত্র।
গতকাল রোজ মঙ্গলবার ১লা ডিসেম্বর ২০২০ইং তারিখে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা মহোদয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন এবং অনুদানের বাকি অর্থ পর্যায়ক্রমে মেয়র মহোদয়ের নিকট হস্তান্তর করা প্রতিশ্রুতি প্রদান করেন।
উল্লেখ্য গত ৭ই মার্চ ২০২০ইং তারিখে ধানসিঁড়ি দই ঘরের স্বত্ত্বাধিকারী জনাব আব্দুল মতিন খান চৌধুরী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি সিরাজগঞ্জ হোটেল এন্ড রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন।
তার পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ পৌরবাসীর কাছে মরহুম আব্দুল মতিন খান চৌধুরীর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com