বাংলা চ্যানেল পাড়ি দিলেন সিরাজগঞ্জের ছেলে রফিকুল ইসলাম
২২ এপ্রিল, ২০২৬ ০৫:১৪ পূর্বাহ্ন

  

বাংলা চ্যানেল পাড়ি দিলেন সিরাজগঞ্জের ছেলে রফিকুল ইসলাম

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০২-১২-২০২০ ০৯:১৫ পূর্বাহ্ন
বাংলা চ্যানেল পাড়ি দিলেন সিরাজগঞ্জের ছেলে রফিকুল ইসলাম

গত ৩০ শে নভেম্বর ২০২০ইং তারিখে বঙ্গোপসাগরের অনুষ্ঠিত হয়ে গেল ১৫তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২০। অনুষ্টানটির প্রধান পৃষ্ঠপোষক ছিলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ফরচুন।সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্‌ পরীর দ্বীপ জেটিঘাট থেকে শুরু হয়ে বেলা পৌনে ১টায় সেন্টমার্টিনে গিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা। মোট ৪৩জন সাঁতারু অংশগ্রহণ করে এবারই সর্বোচ্চ সংখ্যক ৪০ জন সাঁতারু একসঙ্গে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছেন।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃতঃ আবু বক্কর সরকারের সন্তান মোঃ রফিকুল ইসলাম ৪ ঘন্টা ৩৮ মিনিট সময় নিয়ে ১৬ কিলোমিটারের এই দূরত্ব স্পর্শ করেন। বাংলা চ্যানেল বিজয়ী রফিকুল ইসলাম প্রথম এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের স্বামী । তিনি বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

২০০৬ সালের প্রথম আয়োজন থেকে শুরু করে এ পর্যন্ত টানা ১৫ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়েছেন সাঁতারু লিপটন সরকার। বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ১৩ বছর ৬ মাস বয়সী রাব্বি রহমান বাংলা চ্যানেল সাঁতারে ৩ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে পাড়ি দেওয়া বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বকনিষ্ঠ।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রত্যেক সাঁতারুর সঙ্গেই ছিল উদ্ধারকারী নৌকা ও বাংলাদেশ কোস্টগার্ডের সার্ভিস বোট। বিজয়ীদের সোমবার রাতেই পদক দেওয়া হয়েছে। সাঁতার আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। সন্ধ্যায় সেন্ট মার্টিনে সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রেদোয়ান উল ইসলাম।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০২-১২-২০২০ ০৯:১৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 818 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com