পৌরসভা নির্বাচনঃ দ্বিতীয় ধাপের তফসিল আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন

  

পৌরসভা নির্বাচনঃ দ্বিতীয় ধাপের তফসিল আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার

আব্দুল জলিল
০২-১২-২০২০ ০৮:১৪ পূর্বাহ্ন
পৌরসভা নির্বাচনঃ দ্বিতীয় ধাপের তফসিল আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

আসছে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের প্রায় ৬০টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে।

 সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে। সূত্র মতে, ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে ১৬ জানুয়ারি। এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এসব পৌরসভায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।

গত রবিবারের(২৯ নভেম্বর) কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ভোটের তারিখ সম্পর্কে বলেন, জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয়, শেষ দিকে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেওয়া হবে। প্রতিটি ধাপে ৩০টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি পৌরসভাগুলোতে ব্যালট পেপারে ভোট হবে। শীতকালে দিন ছোট হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রথম ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 


আব্দুল জলিল ০২-১২-২০২০ ০৮:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com