বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-১২-২০২০ ১০:০৪ অপরাহ্ন
|
|
বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাকড়তলা গ্রামে এক সস্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাংগাবাড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বরের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন বরের বাড়ীতে কনে একই ইউনিয়নের পাকড়তলা গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে ভাংগাবাড়ী গ্রামের চাকুরীজীবি (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের মাতা প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের মাতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১২-২০২০ ১০:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 609 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ