শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১২-২০২০ ০৮:২৫ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: বাড়ির সিমানা নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে কোমেদ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১লা ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন যাবৎ কোমেদ আলীর সাথে তারই প্রতিবেশী ইসমাইল সরকারের বাড়ির সিমানা নির্ধারন নিয়ে বিরোধী চলে আসছিল। এরই প্রেক্ষিতে কোমেদ আলীকে বাড়ি থেকে ঢেকে নিয়ে গিয়ে ইসমাইল সরকার সহ তার সহযোগীরা দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে।
এসময় কোমেদ আলীর কানে থাপ্পড় মেরে কান ফাটিয়ে দেয় তারা। এতে কোমেদ আলী আহত হয়ে পরে থাকলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য চিকিৎসার জন্য নিয়ে যায়। বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, কোমেদ আলী কানের পাশে ফেঁটে গেছে। তাকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, আমরা এই বাড়ির সিমানা বিরোধ সম্পর্কিত থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com