শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১২-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা হুরা সাগরে দীর্ঘ প্রতিক্ষার পর ১০ কোটি টাকা ব্যায়ে ৯৬ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা ত্রি-মহনে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে এ গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হহয়।
উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান। আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি শাহজাহান আলী মাষ্টার যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর হক খান ঘোষন, প্রকৌশলী রইসুল আরেফিন, যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মাষ্টারসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com